আড়াই বছরের শিশু তাছিরের করুণ মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-09-21 ইং
আড়াই বছরের শিশু তাছিরের করুণ মৃত্যু! ছবির ক্যাপশন:
ঝিনাইদহে আলমসাধু ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল নামক স্থানে আলমসাধু ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাছির হোসেন নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় তার পিতা মিলন হোসেন (৩১) ও মা রিমা খাতুন (২২) আহত হন। হতাহতদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে চোরকোল গ্রামের ফকিরচারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুবিনা আশঙ্কাজনক অবস্থায় মা রিমা খাতুন ও শিশু তাছিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মধ্যরাতে পথের মধ্যে শিশু তাছির হোসেন মৃত্যুবরণ করে। গতকাল শুক্রবার দুপুরে শিশু তাছিরকে বংকিরা গ্রামে দাফন করা হলেও তার মা রিমা খাতুন ফরিদপুর মেডিকেলে ও পিতা মিলন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)