দুদুর চুয়াডাঙ্গার বাসভবনে হামলা ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

আপলোড তারিখঃ 2019-09-21 ইং
দুদুর চুয়াডাঙ্গার বাসভবনে হামলা ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ছবির ক্যাপশন:
ডেস্ক/ঝিনাইদহ অফিস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গার বাড়িতে গত বুধবার রাতে দুই দফায় হামলা, ভাঙচুর ও কুশপুত্তলিকা পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন এই হামলায় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা নেতৃত্ব দিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ এ হামলাকে হুমকি ও ভীতি প্রদর্শন হিসেবে উল্লেখ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে এই নগ্ন হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেনÑ নিতাই রায় চৌধুরী, এম নুরুল ইসলাম দাদুভাই, মশিউর রহমান, মেহেদী আহমেদ রুমী, কবির মুরাদ, নজরুল ইসলাম মঞ্জু, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, শরীফ শাহ্ কামাল তাজ, রকিবুল ইসলাম বকুল, অ্যাডভোকেট আছাদুজ্জামান আছাদ, অমলেন্দু দাস অপু, অধ্যাপক সোহরাব উদ্দিন, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, আমীরুজ্জামান শিমুল, নেওয়াজ হালিম আরলি প্রমুখ। অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও চুয়াডাঙ্গায় তাঁর বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা কৃষক দলের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও খুলনা বিভাগীয় কমিটির সদস্যসচিব আনোয়ারুল ইসলাম বাদশা। এছাড়া বক্তব্য দেন এনামুল কবির মুকুল, এম শাজাহান আলী, আহসান হাবিব রণক, আব্দুর রউফ, অ্যাড. মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, মেহেদী হাসান, আব্দুস সালাম, লাভলুর রহমান বাবলু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)