আকন্দবাড়ীয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
আকন্দবাড়ীয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব ৬-এর একটি চৌকস অভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আলীর স্ত্রী শিউলী বেগমের (৩৩) বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাঁকে আটক করে। পরবর্তী সময়ে উদ্ধার গাঁজা ও আটক হওয়া আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)