ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জের পল্লিতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাজিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জের গৌরিনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাজিম ওই গ্রামের সজিব রহমানের ছেলে। সে গ্রামের মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়াশুনা করতো। নিহত শিশুর বাবা সজিব রহমান জানান, প্রতিদিনের মতো গতকাল সকালে মাদ্রাসায় যায় সাজিম। বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সাজিম। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিও দাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)