কালীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
কালীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারী শিক্ষকের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে কালীগঞ্জে প্রাথমিক শিক্ষকেরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষকরা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র বসুর সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোরশেদ ও যুগ্ম সম্পাদক বিরাট কাঞ্জিলাল প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)