নেতা-কর্মীদের নৈতিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
নেতা-কর্মীদের নৈতিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক লীগের মাসিক সভায় সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক লীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার রেলকে আরও গতিশীল করতে রেলমন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ প্রদান করেছে। রেলওয়েকে একটি উন্নত সেবা খাত হিসেবে গড়ে তুলতে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে সোনার বাংলা পরিণত হয়েছে এবং বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটেছে। এসময় রেলওয়ে শ্রমিক লীগের প্রতিটি নেতা-কর্মীকে যার যার অবস্থান থেকে নৈতিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান করেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আব্দুল গফুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন রহমত মুস্তাফিজুর রহমান। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আলম আলী, শহিদুল ইসলাম, ইদ্রিস আলী, তুহিন, শিরিনা খাতুন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)