ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিয়নকে ছুরিকাঘাত!

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিয়নকে ছুরিকাঘাত! ছবির ক্যাপশন:
আমঝুপি-বারাদী এআরবি কলেজে একাদশ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-বারাদী এআরবি কলেজে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজের পিয়নকে ছুরিকাঘাত করে আহত করেছে বখাটেরা। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা গেছে, এআরবি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সদর উপজেলার বর্ষিবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আরজ আলী গত বুধবার কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই সময় কলেজের পিয়ন আমঝুপি গ্রামের আ. গফুরের ছেলে মাহাবুল হক এ ঘটনার প্রতিবাদ করেন। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে মাহাবুল হক কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা টাঙানোর সময় আরজ আলীর নেতৃত্বে ৮-১০ জনের এক দল যুবক মাহাবুলের ওপর হামলা চালায়। হামলাকারীরা ছুরি, রড ও চেন দিয়ে মাহাবুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে কলেজের শিক্ষকরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আরজ আলীসহ নতুন দরবেশপুর গ্রামের মিয়ারুলের ছেলে বিশ্বাস, রাজনগর গ্রামের আ. মতিনের ছেলে পিয়ালসহ ৮-১০ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় মামলা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)