করিমন চালক দামুড়হুদার মোস্তাকিম নিহত

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
করিমন চালক দামুড়হুদার মোস্তাকিম নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুরের আমঝুপি বাইপাস সড়কে করিমনকে ট্রাকের ধাক্কা প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুরে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান করিমনের ধাক্কায় মোস্তাকিম (২৬) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চাঁদবিল-মুজিবনগর বাইপাস সড়কের কোলা খালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের রহমত আলীর ছেলে। করিমন চালানোর পাশাপাশি তিনি দামুড়হুদার হোগলডাঙ্গা কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করছিলেন। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, মোস্তাকিম তাঁর ভাইয়ের একটি করিমন চালিয়ে নিজ বাড়ি থেকে মেহেরপুরের আমঝুপি বাজারে যাচ্ছিলেন। বাইপাস সড়ক দিয়ে আমঝুপি বাজারের দিকে প্রবেশের সময় পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে করিমনটির ধাক্কা লাগে। এতে করিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ট্রাকের ধাক্কায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মুস্তাকিমের মৃত্যু হয়। এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)