ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে আসাদুল বিশ্বাসের আহ্বান

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে আসাদুল বিশ্বাসের আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। নবগঠিত নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সুজাহান জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। এ সময় আসাদুল হব বিশ্বাস বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। যারা উপজেলা নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকাকে আসল নৌকা নয় বলে জনগণকে বিভ্রান্ত করেছিল, আজ আবারও তারা ঘরে বসে কমিটি গঠন করে দলের মধ্যে বিভেদ তৈরি করার পায়তাঁরা করছে। নেতা-কর্মীদের মধ্যে ভাঙন সৃষ্টি করতে ষড়যন্ত্র চলছেই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিউদ্দীন শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন আলো, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকি ও সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা। সভায় উপস্থিত ছিলেন নবগঠিত নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক হাজি মিজানুর রহমান, আব্দুল মান্নান বাবলু, আব্দুল বারী বিশ্বাস, নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান জুলমত, সাধারণ সম্পাদক আনার হোসেন, বেগমপুর ইউনিয়ন যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, আব্দুল্লাহ, সাইদুর রহমান, জহির উদ্দীন, নেকবার আলী, হজমত উল্লাহ, সলক, আব্দুল মালেক, আব্দুস সবুর, লাবু, কাসেদ প্রমুখ। আলোচনা পর্ব শেষে সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে নবগঠিত নেহালপুর ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ১ নম্বর ওয়ার্ডের সভাপতি শরিফ মল্লিক, সাধারণ সম্পাদক সামছুল হক, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মঈনুল ইসলাম শান্তি, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী ও ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নয়ন শেখের নাম ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)