প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই হোটেলের মালিক আমিনুর রহমান খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম।
