এমপি হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
এমপি হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম হিরন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল, ফুরসন্ধি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম, সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি, দোগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজুল্লাহ ফয়েজ, পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। এদিকে, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহরের পোস্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এ সময় আরও বক্তব্য দেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহমেদ, জেলা সহকারী কমান্ডার মো. জিল্লুর রহমান তাতার ও উপজেলা ডেপুটি কমান্ডার তোফাজ্জেল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)