সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে

আপলোড তারিখঃ 2019-09-20 ইং
সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা স্বাস্থ কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে সরকার কীভাবে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। আলমডাঙ্গাবাসীর দাবি ১০ বেডের একটি হাসপাতাল নির্মাণ করা। কিন্তু জমি না পেলে হাসপাতাল নির্মাণ কীভাবে করব।’ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থপনা কমিটির সদস্য আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহামেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, ডা. মাইজা আরেফিন, ডা. সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, মোছা. মোনোয়ারা বেগম, মাহবুবুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)