আটক শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় মুক্তি

আপলোড তারিখঃ 2019-09-19 ইং
আটক শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় মুক্তি ছবির ক্যাপশন:
দর্শনায় ইভটিজিং প্রতিরোধে পুলিশের অভিযান, আট ছাত্র আটক দর্শনা অফিস: দর্শনায় ইভটিজিং প্রতিরোধে অভিযান চালিয়ে বিভিন্ন স্কুল ও কলেজের আট শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সাধারণ ক্ষমা করে অভিভাকদের উপস্থিতিতে এ ধরনের কর্মকা-ের সঙ্গে তাঁদের সন্তানেরা জড়িত থাকলে কঠোর শাস্তি প্রদানের হুঁশিয়ারি দেয় পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলের নেতৃত্বে দর্শনা তদন্ত কেন্দ্র পুলিশের পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান, উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে কেরু উচ্চবিদ্যালয়-সংলগ্ন ক্লাব মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় ছুটির সময় ইভটিজিংবিরোধী অভিযান চালান। এ সময় বিভিন্ন স্কুল ও কলেজে পড়–য়া সাত-আটজন ছাত্র উক্ত স্থানে জটলা ও হট্টগোল করার সময় তাদের আটক করে পুলিশ। পরে আটক হওয়া ছাত্ররা তাদের ভুল স্বীকার করে এ ধরনের কোনো কর্মকা- করবে না এবং উক্ত স্থানে আর আসবে না শর্তে পুলিশ তাঁদের প্রথমবারের মতো সাধারণ ক্ষমা করে অভিভাবক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে ছেড়ে দেয়। দর্শনা তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) শেখ মাহাবুবুর রহমান জানার, দর্শনা পৌর এলাকায় যত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেখানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ সম্পর্কিত কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)