আট সদস্য আটক, জিহাদি বই ও লিফলেট উদ্ধার!

আপলোড তারিখঃ 2019-09-19 ইং
আট সদস্য আটক, জিহাদি বই ও লিফলেট উদ্ধার! ছবির ক্যাপশন:
মেহেরপুরের রঘুনাথপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর গোপন বৈঠক প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গোপন বৈঠক করার সময় আল্লাহর দল নামের নিষিদ্ধ এক জঙ্গি সংগঠনের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। গত মঙ্গলবার বিকেলে তাঁদের আটক করা হয়। আটকের পর পরিচয় ও কার্যক্রম নিশ্চিত হয়ে গতকাল বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রুঘুনাথপুর গ্রামের মৌসুমি খাতুন (৩২), বন্যা খাতুন (৩২), আনজিরা খাতুন (৩৬), রাহাবুল ইসলাম (২৮), সুমন ইসলাম (২৫), জিহাদ আলী (৩২), শহিদুজ্জামান (২৮) ও বারাদীর শহিদুল ইসলাম (৩৫)। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা জানান, রঘুনাথপুর গ্রামের আনজিরা খাতুনের বাড়িতে গোপন বৈঠক করছিল আল্লাহর দল নামের নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠন। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে সংগঠনের আট সদস্যকে আটক করা হয়। এ ছাড়া সেখান থেকে উদ্ধার করা হয়েছে জিহাদি বই ও লিফলেট। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। জঙ্গি তৎপরতার অপরাধে তাঁদের নামে মামলা করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)