ঝিনাইদহে নির্মাণশ্রমিকের করুণ মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-09-19 ইং
ঝিনাইদহে নির্মাণশ্রমিকের করুণ মৃত্যু! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের আরাপপুরে নির্মাণাধীন বাড়ির পাঁচতলা থেকে পড়ে কামাল (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার পথে মারা যান কামাল। কামাল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাসিন্দা। স্থানীয় ব্যক্তিরা জানান, নির্মাণশ্রমিক কামাল শহরের আরাপপুর পৌর মার্কেটের পেছনের একটি নির্মাণধীন পাঁচতলার ছাদে কাজ করছিলেন। বাঁশের মই থেকে তিনি নিচে পড়ে যান। এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন। অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার্ড করেন। পরে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার সময় পথের মধ্যে কামাল মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)