কোটচাঁদপুরে সাংবাদিকদের ওপর হামলা!

আপলোড তারিখঃ 2019-09-19 ইং
কোটচাঁদপুরে সাংবাদিকদের ওপর হামলা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমাদের অর্থনীতি ও প্রতিদিনের কথা পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আল একরাম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন। গতকাল বুধবার সকালে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক রীনা পারভীন হয়রানিমূলক মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন। সে ঘটনার সত্যতা জানার জন্য গতকাল বুধবার সকালে আমাদের অর্থনীতি ও প্রতিদিনের কথা পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আল একরাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক হাবিব চৌধুরী কোটচাঁদপুর উপজেলার নওয়দা গ্রামে যান। সেখানে মামলার বাদীর স্ত্রী ভিকটিমের কাছে মামলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চান। একপর্যায়ে বাদী আক্তারুজ্জামান আক্কাসের চাচাতো দুই ভাই সাংবাদিকদের ওপর চড়াও হয়ে হামলা করতে গেলে এলাকাবাসী প্রতিহত করেন। সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে বাধাপ্রাপ্ত হয়ে কোটচাঁদপুর থানায় গিয়ে আক্কাসের চাচাতো দুই ভাইয়ের নামে একটি অভিযোগ দায়ের করেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, সাংবাদিকদের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)