জীবননগরে কলেজছাত্রীকে প্রকাশ্যে মারধর!

আপলোড তারিখঃ 2019-09-19 ইং
জীবননগরে কলেজছাত্রীকে প্রকাশ্যে মারধর! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা একটার দিকে জীবননগর পৌরসভার লতিফ ব্রিক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই কলেজছাত্রী সুবলপুর গ্রামের তুছাব্বুল হোসেনের মেয়ে তামান্না খাতুন। এ বিষয়ে ওই কলেজছাত্রীসহ তার তিন বান্ধবী জীবননগর থানায় হাজির হয়ে জীবননগর পৌর শহরের রেজাউল করিমের ছেলে বখাটে তন্ময়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। কলেজছাত্রী তামান্ন খাতুন জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল তারা কলেজ ছুটির শেষে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে তন্ময় তাদের বাজে ভাষায় কথা বলেন এবং তাদের পিছু নেন। পরবর্তীতে লতিফ মিয়ার ইটভাটার সামনে পৌঁছালে তাঁদের দাঁড়াতে বলেন তন্ময়। এ সময় তারা না দাঁড়ালে তন্ময় ও তার বন্ধুরা মিলে তাদের মারধর করেন। একপর্যায়ে স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে এলে তন্ময় ও তাঁর বন্ধুরা পালিয়ে যান। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘কলেজছাত্রীকে মারধর করেছে, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যেই পুলিশ বখাটে ওই যুবককে আটক করার জন্য চেষ্টা চালাচ্ছে। আশা করি, খুব দ্রত তাঁকে আটক করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)