৬ লক্ষাধিক টাকার মালামালসহ দুই নারী আটক

আপলোড তারিখঃ 2019-09-18 ইং
৬ লক্ষাধিক টাকার মালামালসহ দুই নারী আটক ছবির ক্যাপশন:
জীবননগরে ঢাকাগামী ইউনিক পরিবহনে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান জীবননগর অফিস: জীবননগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মালামালসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। আটক হওয়া নারীরা হলেন ঝালকাঠি জেলার সদর উপজেলার দাপর গ্রামের মৃত জিন্নাত আলী হাওলাদারের মেয়ে লাকি বেগম (৩২) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত জামিল আহম্মেদের স্ত্রী নিকুল আক্তার (৩৩)। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়। জানা যায়, খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) জীবননগর বিশেষ ক্যাম্পের টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দর্শনা হতে ঢাকাগামী ইউনিক পরিবহনে। এ সময় বাস তল্লাশি করে পাঁচটি ব্যাগ ও দুটি বস্তা পাওয়া যায়। পরে বাসের যাত্রীদের ব্যাগ ও বস্তাগুলোর মালিকানার ব্যাপারে জিজ্ঞাসা করলে লাকি বেগম ও নিকুল আক্তার ওই ব্যাগ তাঁদের বলে দাবি করেন। ব্যাগ ও বস্তাগুলো তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার উন্নতমানের কাতান শাড়ি, বেনারসি শাড়ি, শেরোয়ানি, লেহেঙ্গা, শাল, ওড়না, থ্রিপিস, শার্টপিস, প্যান্টপিস, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, ৩টি মোবাইল ফোন, বাংলাদেশি নগদ ১ হাজার ৮৪৭ টাকা, ভারতীয় ২ রুপিসহ অন্যান্য মালামাল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫৬ হাজার ৮০৯ টাকা। আসামিদের পাসপোর্ট চেক করে ও তাঁদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা অবৈধভাবে ভারতীয় মালামাল আনার জন্য প্রায়ই ভারতে যাতায়াত করেছেন। এ ব্যাপারে বর্তমানে কলকাতায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক ঢাকার মতি নিয়মিত তাঁদের মালামাল সরবরাহ করে থাকেন, যা ঢাকাস্থ সুবাস্তু মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রয় করা হয় বলে জানায় তাঁরা। ভারতীয় অবৈধ মালামালসহ আটক হওয়া আসামিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)