আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে অপারেশন, প্রসূতির মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-09-18 ইং
আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে অপারেশন, প্রসূতির মৃত্যু! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে ভর্তি হওয়া প্রসূতির রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফাতেমা ক্লিনিকে অপারেশনের পর প্রসূতির অবস্থা খারাপ হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। জানা গেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহের সঞ্জিত কুমার দাসের স্ত্রী সুনীতা দাসের প্রসব বেদনা উঠলে তাঁকে ১৫ সেপ্টেম্বর রোববার আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিনই দিবাগত রাতে ওই প্রসূতির অপারেশ করা হয়। অপারেশনের পর রোগীর অবস্থা খারাপ হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। তবে এ ঘটনায় সুনীতা দাসের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ফাতেমা ক্লিনিকের মালিক মঞ্জু আলী জানান, ভর্তির পর প্রসূতির অবস্থা নানা কারণে জটিল ছিল। তিনি কিডনির রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। ফাতেমা ক্লিনিকে অপারেশনের পর তাঁকে রেফার্ড করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তাই পরবর্তীতে ওই রোগীর মৃত্যু কিংবা চিকিৎসার ব্যাপারে ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ তোলার কোনো সুযোগ নেই। এদিকে, এ প্রসূতির মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশ না করতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে ফাতেমা ক্লিনিক কর্তৃপক্ষ মোটা অঙ্কের অর্থ লেনদেন করেছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে কারও বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)