চুয়াডাঙ্গা ডিসি বরাবর অটোবাইক শ্রমিকদের স্মারকলিপি

আপলোড তারিখঃ 2019-09-17 ইং
চুয়াডাঙ্গা ডিসি বরাবর অটোবাইক শ্রমিকদের স্মারকলিপি ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরে চলাচলকারী অটোবাইক নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করে সঠিক সিদ্ধান্ত পেতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ তাঁদের স্মারকলিপি গ্রহণ করেন। জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মুনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ‘পৌরসভাকে অটোবাইকের রাজস্ব নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিষেধ রয়েছে। তা সত্ত্বেও চুয়াডাঙ্গা পৌরসভা আলমডাঙ্গা, দর্শনা, জীবননগর পৌর এলাকার ও গ্রামগঞ্জের অটোবাইকের লাইসেন্স ছাড়া চলাচলকারী অটোবাইক বন্ধে অভিযানের নামে অটোবাইক মালিকদের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা আদায় করছেন এবং চুয়াডাঙ্গা পৌর এলাকায় চলাচলের অনুমতি ও পরিচয়পত্র প্রদান করা হচ্ছে। তাই আপনার (জেলা প্রশাসক) কাছ থেকে সঠিক সিদ্ধান্ত পাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’ এদিকে, অটোবাইক শ্রমিকদের বিষয়গুলো বিবেচনা করে কোনো সিদ্ধান্ত না জানানো হলে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)