নৌকার বিরোধীদের রুখে দিতে আসাদুল বিশ্বাসের আহ্বান

আপলোড তারিখঃ 2019-09-17 ইং
নৌকার বিরোধীদের রুখে দিতে আসাদুল বিশ্বাসের আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় তিতুদহের গিরিশনগর বাজারে এ আয়োজন করা হয়। তিতুদহ ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। এ সময় আসাদুল হক বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধুর রেখে যাওয়া নৌকার হাল ধরেছি আমরা গ্রামবাংলার আপামর জনতা। দলের সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জয় নিশ্চিত করতে সব সময় একসঙ্গে কাজ করেছি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে একটি পক্ষ নৌকার বিরোধীতা করে অপপ্রচার চালিয়ে ভীষণভাবে দলের সুনাম ক্ষুণœ করেছে। তারা বঙ্গবন্ধুর নৌকাকে আসল নৌকা নয় বলে দাবি তুলেছিলেন। আজ আবারও তারা ঘরে বসে কমিটি গঠন করে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাই নৌকার বিরোধিতাকারীদের রুখে দিতে হবে।’ তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিউদ্দীন শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন আলো, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার, ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রুপভান খাতুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকি ও সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা। আরও বক্তব্য দেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা খায়রুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নূর ইসলাম, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম প্রমুখ। আলোচনাপর্ব শেষে সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে বশির আল হেলাল বকুল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (সিরাজ), ২ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে রোকমান মল্লিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে রমজান ম-ল, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রমজান আলী ও আরমান আলীর নাম ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)