সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড!

আপলোড তারিখঃ 2019-09-17 ইং
সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আলোচিত সোনা চোরাচালান মামলায় রায় বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলার রায়ে সেলিম মিয়া (২৪) নামের এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির টহলরত একটি দল চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সেলিমকে আটক করে। এ সময় তাঁর পায়ে থাকা স্যান্ডেলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি বড় ও ৮টি ছোট সোনার বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ৬৪৮ গ্রাম। যার বাজার মূল্য ছিল ৬৩ লাখ ৫৭ হাজার ৬ শ টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির হাবিলদার শওকত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর একমাত্র আসামি সেলিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সেলিমকে দোষী সাব্যস্ত করে গতকাল সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)