ঝিনাইদহ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-09-17 ইং
ঝিনাইদহ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ‘পুলিশকে তথ্য দিন, সেবা নিন, নিরাপদ থাকুন’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সদর থানার আয়োজনে গতকাল সোমবার বিকেলে থানা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)