স্ত্রী ও ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া, প্রাণ গেল কর্তার

আপলোড তারিখঃ 2019-09-16 ইং
স্ত্রী ও ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া, প্রাণ গেল কর্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খড়েমান্দারতলা গ্রামে আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা পুলিশ নির্ণয় করতে পারেনি। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিস জানান, গতকাল রোববার রাতে স্ত্রী ও ছেলের বউয়ের সঙ্গে আজিজ মোল্লার ঝগড়াঝাটি হয়। এ সময় আজিজ মোল্লাকে মারধরও করা হয়। লাশের গায়ে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন না থাকলেও বুকে ও মুখে আঁচড়ের দাগ রয়েছে। গ্রামবাসীর ভাষ্য, ঝগড়াঝাটির একপর্যায়ে আজিজ মোল্লার স্ত্রী ও ছেলের বউ তাঁকে মারধর করেন। এতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তিনি আরও জানান, ‘আমরা এখনই এটাকে হত্যাকা- বলতে পারছি না। তবে তদন্ত করে দেখা হচ্ছে।’ রাত সাড়ে ১২টার দিকে এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)