অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2019-09-16 ইং
অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে জরিামান করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা গেছে, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কিছু প্রভাবশালীদের যোগসাজশে কুলতলা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম। সংবাদ পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা ঘটনাস্থলে যেয়ে বালু উত্তোলন বন্ধসহ মেশিন ভাঙচুর করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তরিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)