হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ রাজ্জাক আটক

আপলোড তারিখঃ 2019-09-16 ইং
হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ রাজ্জাক আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযান কার্পাসডাঙ্গা প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ আব্দুর রাজ্জাক বিশ্বাস (৩৪) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সকালে সীমান্ত এলাকার কুতুবপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আব্দুর রাজ্জাক বিশ্বাস কুতুবপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে। গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে কুতুবপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ওই এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। আটকের পর তাঁর কাছ থেকে নগদ সাড়ে ৩০ লাখ টাকা জব্দ করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার জানান, আটক আব্দুর রাজ্জাকের কাছ থেকে বাংলাদেশি ৩০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)