প্রবীণদের কল্যাণে সবাইকে সহযোগিতার আহ্বান

আপলোড তারিখঃ 2019-09-15 ইং
প্রবীণদের কল্যাণে সবাইকে সহযোগিতার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের কার্যক্রম পরিদর্শনে ডিসি নজরুল ইসলাম সরকার সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত প্রবীণদের সঙ্গে কথা শোনেন। তিনি এখানকার পরিচ্ছন্ন পরিবেশ, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, খাবার সরবরাহ ও লাইব্রেরি দেখে অভিভূত হয়ে সেবামূলক এ প্রতিষ্ঠনটির সব খাতে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়াও তিনি সমাজের সব সচ্ছল ব্যক্তিকে উদার মন নিয়ে প্রবীণদের কল্যাণে সহযোগিতার হাত প্রসারিত করতে আহ্বান জানান। এর আগে জেলা প্রশাসক বেলা ১১টার দিকে প্রবীণ হিতৈষী কার্যালয়ে পৌঁছালে সংগঠনের সভাপতি মো. ইদ্রিস হোসেন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য এ কে এম আলী আখতার, মো. আবু বকর, মো. আলাউদ্দিন, এ এস হেলাল নুর, বিশ্বনাথ কর্মকার, আজীবন সদস্য সাবেক অধ্যক্ষ এস এম ই¯্রাফিল, সাবেক অধ্যক্ষ রওশন আলী, মো. শাহাদাৎ হোসেন, গোলাম সরওয়ার প্রমুখ। জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)