হাসাদহকে হারিয়ে কেডিকে ইউনিয়নের জয়লাভ

আপলোড তারিখঃ 2019-09-15 ইং
হাসাদহকে হারিয়ে কেডিকে ইউনিয়নের জয়লাভ ছবির ক্যাপশন:
জীবননগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জীবননগর অফিস: জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে দুই দল কোনো গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে হাসাদহ ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে কেডিকে ইউনিয়ন দল জয়লাভ করে। খেলা শেষে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর যুবলীগের সভাপতি শাহ শরিফুল ইসলাম ছোট বাবু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)