জীবননগরে ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2019-09-15 ইং
জীবননগরে ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে মাদকসহ আনিছুর রহমান (৩০) নামের এক যুবক আটক হয়েছেন। গত শুক্রবার রাতে খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ গয়েশপুর বিওপির টহল দলের সদস্যরা তাঁকে ফেনসিডিলসহ আটক করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। ভারত হতে বাংলাদেশে আসার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া আমবাগানের মধ্য থেকে ৩৪ বোতল ফেনসিডিলসহ গয়েশপুর গ্রামের ফরমান ম-লের ছেলে মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে আটক করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৩ হাজার ৬ শ টাকা। আটক ব্যক্তিকে মাদকসহ জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গয়েশপুর গ্রামের জমাত আলীর ছেলে আব্বাস (৩২) ও মৃত আদলের ছেলে মো. জসিম উদ্দিনকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)