দেশ গভীর সমস্যা-সংকুল সময় অতিক্রম করছে

আপলোড তারিখঃ 2019-09-14 ইং
দেশ গভীর সমস্যা-সংকুল সময় অতিক্রম করছে ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা জাসদের সিনিয়র সদস্য আব্দুর রশিদের সভাপতিত্বে জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। এ সময় বাবু বলেন, দেশ এক গভীর সমস্যা-সংকুল সময় অতিক্রম করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ হতাশাগ্রস্ত, ভীত ও অনিশ্চয়তায় আক্রান্ত হয়ে পড়েছে এবং কায়েমি স্বার্থবাদীরা ক্ষমতার বলয়ে আরও শক্তিশালী হয়েছে। হত্যা, ধর্ষণ, ব্যাংক ও শেয়ারবাজার লুটপাট, দুর্নীতি লাগামহীনভাবে বেড়ে চলেছে। কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। মিতু, তনু, ত্বকী, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার দ্রুত তদন্ত শেষ করে বিচার দাবি করেন তিনি। তিনি বলেন, দেশের এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বাংলাদেশ জাসদকেই জাতিকে আলোর পথ দেখাতে হবে। প্রতিনিধি সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, দামুড়হুদা উপজেলা সভাপতি আতিয়ার রহমান তেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি হামিদুল হক মুক্তি, আলমডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুল হক ও জীবননগর উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু। সভায় উপস্থিত ছিলেন হযরত আলী, জয়নব বেগম, মিলন মল্লিক, হারুন অর রশিদ, নিয়াজ উদ্দীন, হাসান ইমাম, নাজমুল ইসলাম, আফনান হোসেন, মফিজুল হক ডাবলু, রকিবুল ইসলাম, শাকিল হোসেন, নাজমুল ইসলাম মণ্টু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)