আলমডাঙ্গার শ্রীনগরে সৌদি প্রবাসীর মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-09-14 ইং
আলমডাঙ্গার শ্রীনগরে সৌদি প্রবাসীর মৃত্যু! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার শ্রীনগরে সৌদি প্রবাসী শিহাব লস্কর (২৪) নামের এক মৃগী রোগী পানিতে ডুবে মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই ব্যক্তি পুকুরের পানিতে নামলে তাঁর রোগ বেড়ে গেলে তিনি মারা যান। আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের শ্রীনগর গ্রামের ইউনুস লস্করের ছেলে শিহাব লস্কর বেশ কয়েক বছর সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি তাঁর পিতা ইউনুস লস্কককে সৌদি আরবে নিয়ে যান। বর্তমানে তাঁর পিতা সৌদি আরবে আছেন। গতকাল দুপুরের দিকে তিনি পুকুরে গোসল করতে পানিতে নামলে তাঁর মৃগী রোগ বেড়ে যায়। এ সময় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন জানান, ইতিপূর্বে শিহাব লস্করের এক ভাই ও এক বোনের একইভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাঁরাও মৃগী রোগী ছিলেন। পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)