জনগণকে বাদ দিয়ে সংগঠন করতে চাই না

আপলোড তারিখঃ 2019-09-14 ইং
জনগণকে বাদ দিয়ে সংগঠন করতে চাই না ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বধ্যভূমি পরিদর্শন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার বিকেলে তিনি বধ্যভূমি পরিদর্শন ও পরে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘জাতীয় কাউন্সিল অধিবেশন আসন্ন, তাই আপনাদের দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। তা না হলে সংগঠন বাধাগ্রস্ত হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে সম্মেলনের কোনো বিকল্প নেই। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন শেষ হলে আমরা উপজেলা এবং পৌর কমিটি গঠনের জন্য সম্মেলনের তারিখ নির্ধারণ করব। আওয়ামী লীগ জনগণের দল, তাই জনগণকে বাদ দিয়ে সংগঠন করতে চাই না। ঘাতকেরা জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগকে মেধাশূন্য করতে চেয়েছিল। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার, এ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আপনারা যারা দলের প্রাণ, বিশেষ করে তৃণমূলের নেতা-কর্মীরা, আপনারা সব ষড়যন্ত্র রুখে দেবেন।’ এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী, কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক, টুটুল মিয়া, আনিছুর, রেজাউল হক, মহিদুল ইসলাম, জাহাঙ্গীর, সোনা মিয়া, জেলা যুবলীগের নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, আব্দুল গাফফার, সাইফুর রহমান পিন্টু, ছাত্রলীগের নেতা আশরাফুুল, নয়ন সরকার, সৈকত, চন্দন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)