মোমিনপুরে বিষপানে আশাদুলের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-09-14 ইং
মোমিনপুরে বিষপানে আশাদুলের আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে বিষপান করে আশাদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রীর ওপর অভিমান করে বিষপান করেন আশাদুল ইসলাম। এ সময় পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আশাদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের নতুন মসজিদপাড়ার মৃত ফয়েজ ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশাদুল ইসলাম ঋণগ্রস্ত ছিলেন। বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিয়েছেন তিনি। এ নিয়ে আশাদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর মনমালিন্য চলছিল। এ ঘটনায় স্ত্রীর ওপর অভিমান করে গতকাল বিষপান করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে আশাদুল ইসলামের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)