বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

আপলোড তারিখঃ 2019-09-14 ইং
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসী হাসান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাহাবুল হোসেন, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ ও সরকারি কলেজ ছাত্রলীগের নেতা শাকিল আহম্মেদ জিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক রামিম হোসেন। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টু, সহসভাপতি রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হাসান বাবু লাল, সাংগঠনিক সম্পাদক তানজির আহম্মেদ বারেক, সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন বাবু, দপ্তর সম্পাদক আল নুমান, গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শারাফাত, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিম, শিক্ষা ও পাঠ্যচক্রবিষয়ক সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক কালাম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সুমন আলী, ক্রীড়াবিষয়ক সম্পাদক সোহেল, অর্থ সম্পাদক ফয়সাল হোসেন, সদস্য স্বপন, মিরাজ, রাব্বি, সবুজসহ চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)