নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে

আপলোড তারিখঃ 2019-09-14 ইং
নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে আসাদুল হক বিশ্বাস বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় গড়াইটুপি বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়। গড়াইটুপি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তিনি বলেন, ‘আমরা অন্যায়, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। এখন কারও চোখ রাঙানি দেখে ভয় পেলে চলবে না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা একে অপরের সুখ-দুঃখের সঙ্গী। দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে রাজনীতি করতে গিয়ে যদি কোনো রকম প্রতিকূলতা সামনে আসে, তবে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, অন্যতম সদস্য ও কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, সাবেক ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদক অ্যাড. শফিউদ্দীন শফি, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সদর থানা মহিলা লীগের সম্পাদিকা মাছুমা আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ এবং সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা। এ ছাড়াও বক্তব্য দেন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশিদুজ্জামান পলাশ আহমেদ, সাধারণ সম্পাদক চান মিয়া, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, আওলাদ হোসেনসহ স্থানীয় নেতারা। বক্তব্যপর্ব শেষে উপস্থিত নেতা-কর্মীদের সর্বসম্মতিক্রমে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আসাদুল হক বিশ্বাস। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকেরা হলেন ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মমিন মালিতা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম; ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবু ছদ্দিন খোকা, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান; ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক শ্রী সুবাস ঘোষ এবং ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)