মহেশপুর উপজেলা নির্বাচন, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আপলোড তারিখঃ 2019-09-13 ইং
মহেশপুর উপজেলা নির্বাচন, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দত্তনগর: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের মহেশপুরে চারজন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এমরান হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী ময়জদ্দীন হামীদ দুপুর ১২টার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এরপরই বিএনপির দলীয় মনোনীত প্রার্থী এস এম শাহাজামান মোহন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া আওয়ামী লীগ-সমর্থিত আরও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন ও মান্দাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন লক্ষণ কুমার হালদার, গোলাম কাদের, আজিজুল হক আজা, মুকুল গাজী, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন ও সামাউল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন রেহেনা খাতুন, শামীমা সুুলতানা শিউলী, ইশরাত জাহান মিনি, হাসিনা খাতুন হেনা ও নাসরিন খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)