জীবননগর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন আকরাম হোসেন

আপলোড তারিখঃ 2019-09-13 ইং
জীবননগর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন আকরাম হোসেন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯’ উপলক্ষে উপজেলা পর্যায়ে জীবননগর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন। প্রতিষ্ঠান প্রধান হিসেবে তাঁর এ অর্জনে সম্মাননা জানিয়েছেন সহকর্মী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আব্দুল হান্নান। কলেজ পরিচালনা পরিষদের সদস্য আব্দুল মান্নান পিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের উপসচিব সালাউদ্দিন চপল, কলেজ পরিচালনা পরিষদের সদস্য হাজি রবিউল হোসেন, হাজি মো. আব্দুল মতিন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দিন কাজল ও সাংবাদিক আহম্মাদ সগীর। এ ছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে জীবননগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার জুনায়েদ হোসেন, শ্রেষ্ঠ শিক্ষার্থী মিথিলা পারভীন এবং শ্রেষ্ঠ মেধা অন্বেষণকারী শিক্ষার্থী হয়েছে ইমরান হোসেন ও সারজিয়া সুলতানা ঝিলিক। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মাজেদুল ইসলামের পরিচালনায় অধ্যক্ষসহ সব কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)