মেহেরপুরের ভৈরব নদে কচুরিপানা পরিষ্কার অভিযান

আপলোড তারিখঃ 2019-09-13 ইং
মেহেরপুরের ভৈরব নদে কচুরিপানা পরিষ্কার অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: নদীর পানিপ্রবাহ বাধামুক্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নির্দেশনায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভৈরব নদের যাদবপুর অংশে কচুরিপানা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। ৪০ জন শ্রমিক এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভৈরব নদকে স্বচ্ছ-সুন্দর পানির নদে পরিণত করার পূর্বপর্যন্ত এ অভিযান চলবে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মায়েনউদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউপি সদস্য শরিফুল ইসলাম, আলমগীর হোসেন লাল্টুসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)