চুয়াডাঙ্গায় শ্বাসনালিতে রুটি আটকে বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-09-12 ইং
চুয়াডাঙ্গায় শ্বাসনালিতে রুটি আটকে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়ায় শ্বাসনালিতে রুটি আটকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ওই বৃদ্ধ হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়ার সামসদ্দীনের ছেলে খোকন আলী (৫৮)। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে নিজ বাড়িতে বসে গমের আটার রুটি খাচ্ছিলেন বৃদ্ধ খোকন আলী। এ সময় তাঁর শ্বাসনালিতে রুটি আটকে যায়। দ্রুত খোকন আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, সকাল নয়টার দিকে এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)