খালেদা জিয়াসহ সব বন্দীদের মুুক্তির দাবি

আপলোড তারিখঃ 2019-09-12 ইং
খালেদা জিয়াসহ সব বন্দীদের মুুক্তির দাবি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সভা অনুষ্ঠিত ঝিনাইদহ অফিস: নবগঠিত ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার ক্-ুু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আকতারুজ্জামান, জাহিদুজ্জামান, মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য একে এম ওয়াজেদ, সাইফুল ইসলাম ফিরোজ, অ্যাড. আব্দুল আলিম, এনামুল হক মুকুল, মাহবুবুর রহমান, ওসমান আলী, মেহেদি হাসান রনি, জিনাতুল হক, সালাউদ্দিন বুলবুল সিডলস প্রমুখ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়াসহ বিএনপির সব কারাবন্দীদের মুুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। গত ২০ আগস্ট ৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর এটিই প্রথম সভা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)