এ জেলার আ.লীগ এখন একটি পরিবারের কাছে জিম্মি

আপলোড তারিখঃ 2019-09-12 ইং
এ জেলার আ.লীগ এখন একটি পরিবারের কাছে জিম্মি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তারা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নবনির্মিত বিশ্বাস টাওয়ারে এ আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, অন্যতম সদস্য টাইগার, সাবেক ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদক অ্যাড. শফিউদ্দীন, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকি। সভায় বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এখন একটি পরিবারের কাছে জিম্মি রয়েছে। সেই জিম্মি দশা থেকে মুক্ত হতে হবে। সে ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। যাঁরা ঘরে বসে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট কমিটি করার চেষ্টা করছেন, তাঁদের প্রতিহত করতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ করি, শেখ হাসিনার নেতৃত্ব মানি। তাই দলের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব। যাঁরা নিজেদের মতো করে দল চালাতে চান, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের হাইকমান্ড।’ এ ছাড়াও সভায় উপস্থিত অতিথি ও নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)