দর্শনায় গাঁজাসহ মদনার আল-আমিন আটক

আপলোড তারিখঃ 2019-09-10 ইং
দর্শনায় গাঁজাসহ মদনার আল-আমিন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ আল-আমিন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া আল-আমিন মদনা বাজার পাড়ার শরিফ উদ্দিনের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে গতকাল বিকেলে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের বাজার পাড়ার শরিফ উদ্দিনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় দুই কেজি গাঁজাসহ আল-আমিনকে আটক করে পুলিশ। পরে দামুড়হুদা মডেল থানায় আসামিকে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)