মেহেরপুরের আরএফএলের মালামাল আটক

আপলোড তারিখঃ 2019-09-10 ইং
মেহেরপুরের আরএফএলের মালামাল আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে আরএফএলের ডিলার থাকা সত্ত্বেও অন্য এলাকার ডিলার এসে মেহেরপুর শহরে পণ্য বিক্রির অভিযোগে আরএফএলের মালামাল আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে আরএফএলের মেহেরপুরের ডিলার শহরের কাঁসারী বাজারের ব্যবসায়ী রিপন আলগামনবোঝায় আরএফএলের মালামাল আটক করেন। রিপন বলেন, ‘আমি মেহেরপুর জেলার আরএফএলের ডিলার। নিয়ম অনুযায়ী এক জেলায় দুজন ডিলার থাকার কথা নয়। এরপরও আরএফএল মেহেরপুরের গাংনী উপজেলায় মতিয়ার রহমান নামের এক ব্যবসায়ীকে ডিলার দিয়েছে। গাংনীর ডিলার মতিয়ার রহমানের ছেলে মারুফ আলগামন নিয়ে মালামাল বিক্রি করতে মেহেরপুর শহরে এলে আরএফএলের সব মালামাল আটক করা হয়।’ এ বিষয়টি হোটেল বাজার ব্যবসায়ী সমিতিকে অবহিত করা হলে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন বলেন, ’এক জেলায় আরএফএলের দুজন ডিলার দেওয়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমরা বসব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)