হিজলগাড়ীতে ২৪ বোতল ফেনসিডিলসহ লিখন আটক

আপলোড তারিখঃ 2019-09-10 ইং
হিজলগাড়ীতে ২৪ বোতল ফেনসিডিলসহ লিখন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ লিখন নামের একজনকে আটক করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গতকাল সকালে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বি এম আফজাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে ডিহি ফার্ম মোড়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় দর্শনা থেকে চুয়াডাঙ্গাতে যাওয়া একটি দ্রুতগতির মোটরাসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে মোটরসাইকেলচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী হিজড়াপাড়ার মুমান হোসেনের ছেলে লিখনকে (২১) আটক করে পুলিশ। এ সময় তাঁকে তল্লাশি করা হলে তাঁর মোটরাসাইকেলের বাঁ পাশের হুকে ঝুলানো একটি ব্যাগের মধ্য থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। লিখনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)