হরিণাকুন্ডুতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

আপলোড তারিখঃ 2019-09-10 ইং
হরিণাকুন্ডুতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩৫ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিাণাকু-ু উপজেলার তালবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে হরিণাকু-ু উপজেলার তালবাড়িয়া গ্রামের আওয়ামী লীগের শরিফুল ইসলাম ও সমির উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, গত রোববার বিকেলে শরিফুলের সমর্থক বশিরের সঙ্গে সমিরের সমর্থক জামালের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনার শোনার পর সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)