ঝিনাইদহে বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা

আপলোড তারিখঃ 2019-09-10 ইং
ঝিনাইদহে বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নুরুজ্জামান (৬০) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান বাড়ির ২য় তলায় ও তাঁর ছেলে শামীম হোসেন ৩য় তলায় ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে। গতকাল সোমবার সকালে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেন স্বজনেরা। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরুজ্জামান সাত মাস আগে বিজিবি থেকে অবসরগ্রহণ করেন। কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে, তা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)