প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

আপলোড তারিখঃ 2019-09-10 ইং
প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই ছবির ক্যাপশন:
দামুড়হুদার উজিরপুরে গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিটে আগুন প্রতিবেদক, ভালাইপুর: দামুড়হুদা উপজেলার উজিরপুরে একটি বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে উজিরপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে আব্দুল জলিলের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আব্দুল জলিল জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়িতে থাকা ফ্রিজের স্ট্যাবিলাইজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফ্রিজে আগুন লেগে ছড়িয়ে পড়লে ঘরের টিভি, কাপড়-চোপড়, আসবাব, নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)