দর্শনায় মদসহ আব্বাস আলী আটক

আপলোড তারিখঃ 2019-09-09 ইং
দর্শনায় মদসহ আব্বাস আলী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্বাস আলী নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে এক লিটার বাংলা মদসহ তাঁকে আটক করা হয়। আটক হওয়া আব্বাস চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের মৃত রজব আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুরাতন সিনেমা হলের পাশে ওয়ালটন শো-রুমের সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় এক লিটার বাংলা মদসহ আব্বাস আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে একটি মাদক মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)