মেহেরপুরে ছাত্রলীগ নেত্রী অপরাজিতা বহিষ্কার

আপলোড তারিখঃ 2019-09-09 ইং
মেহেরপুরে ছাত্রলীগ নেত্রী অপরাজিতা বহিষ্কার ছবির ক্যাপশন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ মেহেরপুর অফিস: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপরাজিতা অধিকারীকে বহিষ্কার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন ও সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানা গেছে। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাংগঠনিক সম্পাদক অপরাজিতা অধিকারীর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে একটি কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। কারণ দর্শানোর জবাব না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে। অপরাজিতা অধিকারী বিভিন্ন সময়ে ফেসবুকে তাঁর নিজস্ব প্রোফাইলে ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেন, এসব পোস্টের বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)