আলমডাঙ্গায় আ.লীগের নেতার ওপর হামলার অভিযোগ

আপলোড তারিখঃ 2019-09-09 ইং
আলমডাঙ্গায় আ.লীগের নেতার ওপর হামলার অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও খুদিয়াখালী গ্রামের বাসিন্দা সালাউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে ১২-১৫টি মোটরসাইকেল নিয়ে প্রায় ২৫ জন তাঁর ওপরে সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। সালাউদ্দিন অভিযোগ করেন, গতকাল রোববার রাত ১২টার দিকে ০১৭৫৭২৮৮১৬৮ মোবাইল নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। অজ্ঞাতনামা পরিচয়ে এক ব্যক্তি বলেন, জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান তাঁর বাড়ির সামনে আসছেন। তাই তাঁকে বাড়ির সামনে আসতে বলা হয়। এ সময় তিনি জেহালা ইউনিয়ন যুবলীগের সদস্য আল-আমিনকে ডেকে নেন। এর কিছুক্ষণের মধ্যেই ১২-১৫টি মোটরসাইকেলযোগে প্রায় ২৫ জন রামদা, হকিস্টিক, জিআই পাইপ ও পিস্তলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের দুজনের ওপর এ হামলা চালায়। এ সময় সালাউদ্দিন ও আল-আমিন প্রাণ বাঁচাতে চিৎকার করতে করতে গ্রামের ভেতর পালিয়ে প্রাণ রক্ষা করেন। তাঁদের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি সাংবাদিকদের বলেন, ‘হামলা চেষ্টার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনাগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)